মা কালীর আবির্ভাব তিথি ও তার রূপ
(২য় প্রতিবেদন) কালীর আবির্ভাব তিথিঃ কালী বিলাসতন্ত্রে বলা হয়েছে – কার্ত্তিকে কৃষ্ণ পক্ষে তু পক্ষদশ্যাং মহানিশি। আবির্ভূতা মহাকালী যোগিনী কোটি ভিঃ সহা।। অর্থাৎঃ কার্ত্তিক মাসের অমাবস্যার মহানিশিতে মহাদেবীর এই ভূ-মন্ডলে আবির্ভাব। এটাই তার আবির্ভাব তিথি। এদিন দীপাবলী বা দীপদান তথা দেওয়ালী রজনী। কার্ত্তিক অমাবস্যার রাতে দীপদানে আলোক মালায় প্রজ্জ্বলিত করে নিজেদের অন্ধকার থেকে আলোকে নিয়ে যাওয়ারই নামান্তর দীপাবলী। আলোর মাধ্যমে শক্তি সাধনায় নিজেকে পুণ্যালোকে আলোকময় করে তোলাই জগতে মূলে শক্তি সাধনার অন্তনির্হিত তাৎপর্য্যের সার্থকতা। বৃহদারণ্যক উপনিষদে আমাদের অসৎ হতে সৎ -এ নিয়ে যাওয়ার জন্য বা অন্ধকার থেকে আলোতে এবং মৃত্যু থেকে অমৃতত্বে যাওয়ার জন্য প্রার্থনা করা হয়েছে। বৃহদারণ্যক উপনিষদে আমাদের অসৎ হতে সৎ -এ নিয়ে যাওয়ার জন্য, অন্ধকার থেকে আলোতে এবং মৃত্যু থেকে অমৃতত্বে যাওয়ার জন্য প্রার্থনা করা হয়েছে। এ জন্য মা কালো। ...